২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার বৃত্তেই বন্দি ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা কাটছেই না। রোববার শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থেকেও ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 02:02 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

হ্যাজার্ডের হ্যাটট্রিকে শীর্ষে চেলসি

লিভারপুলের মাঠে ‘বিধ্বস্ত’ আর্সেনাল

২৫ রাউন্ড শেষে ৪১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পড়ে থাকা ম্যান ইউর শিরোপা ধরে রাখার আশা ভীষণই অনুজ্জ্বল এখন। পয়েন্ট টেবিলের সেরা তিন দল চেলসি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের দূরত্ব অনেকখানি।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১৯ মিনিটে স্টিভ সিডওয়েলের গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়লেও ৭৮ ও ৮০ মিনিটে রবিন ফন পার্সি ও মাইকেল ক্যারিকের পর-পর দুই গোলে উল্টো জয়ের স্বপ্ন দেখছিল ম্যান ইউ।

কিন্তু ম্যাচের ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ড্যারেন বেন্টের দারুণ এক হেড ইপিএলের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের সেই স্বপ্ন ভেঙ্গে দেয়।

রোববারের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে এভারটনকে হারিয়েছে। ৬৫ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলদাতা ইমানুয়েল আদেবায়োর।

৪৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যামের অবস্থান পঞ্চম। তিন পয়েন্ট বেশি নিয়ে লিভারপুল আছে চতুর্থ স্থানে।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ৭ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল-পার্থক্য

পয়েন্ট

চেলসি

২৫

১৭

৫

৩

২৭

৫৬

আর্সেনাল

২৫

১৭

৪

৪

২২

৫৫

ম্যানচেস্টার সিটি

২৫

১৭

৩

৫

৪১

৫৪

লিভারপুল

২৫

১৫

৫

৫

৩৩

৫০

টটেনহ্যাম

২৫

১৪

৫

৬

০

৪৭

এভারটন

২৫

১২

৯

৪

১১

৪৫

ম্যানচেস্টার ইউনাইটেড

২৫

১২

৫

৮

১০

৪১