২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা দাবার শীর্ষে শিরিন

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবায় তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 09:01 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার ফেডারেশনের দাবা কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন শিরিন সামিহা শারমিন সিম্মীকে হারিয়েছেন।কিশোয়ারা সাজরিন ইভানাকে হারিয়ে আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।ফিদে মাস্টার নাজরানা খান ইভার সঙ্গে ড্র করা আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সংগ্রহ দেড় পয়েন্ট।