২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আবাহনীকে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট নষ্ট করেছে ঢাকা আবাহনী লিমিটেড। রোববার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 08:21 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

ড্র করলেও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনী ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করেছে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম মিনিয়ে ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিমের ক্রস থেকে ক্যামেরুনের স্ট্রাইকার ইকিলে প্যাট্রিকের হেড এগিয়ে দেয় ঢাকা আবাহনীকে।৮০ ও ৮২ মিনিটে ঢাকা আবাহনীকে পর-পর দুটো সুযোগ নষ্ট করার মাশুল দিতে হয়।প্রথমে ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ক্রস থেকে মিডফিল্ডার আরমান আজিজের হেড ক্রস বার ঘেঁষে বাইরে চলে যায়।এরপর মিশুর ক্রস থেকেই ফরোয়ার্ড আব্দুল বাতেন কোমলের হেড কোনো রকমে পোস্টের ওপর দিয়ে তুলে দেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক।৮৫ মিনিটে মিডফিল্ডার জাভেদ খানের ক্রস ধরে ফরোয়ার্ড সোহেল মিয়া বক্সের বাম দিক দিয়ে ঢুকে আড়াআড়ি শটে গোল করে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান।শেষ পর্যন্ত এই গোলটি একটি মূল্যবান পয়েন্ট এনে দেয় চট্টগ্রাম আবাহনীকে।