২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ব্রাজিলের স্ট্রাইকার মাইকনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মাইকন। তার দল ইউক্রেনের শাখতার দোনেৎস্ক শনিবার এ কথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 01:05 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

তবে গাড়ি দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি শাখতার কর্তৃপক্ষ।এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, “সে ছিল একজন প্রতিভাবান ফুটবলার, খোলা মনের ও বন্ধুসুলভ মানুষ।”“আমাদের সবার জন্য এটা ভীষণ কষ্টদায়ক ঘটনা। মাইকনের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা রইলো।”২০১২ সালে শাখতারে যোগ দিলেও এ মৌসুমে ধারে রাশিয়ার দল লোকোমোতিভ মারিউপলে যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সী মাইকন।