হ্যাজার্ডের হ্যাটট্রিকে শীর্ষে চেলসি
বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকের সুবাদে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলের শীর্ষে উঠেছে চেলসি।
গোলের পর এডেন হ্যাজার্ডের উচ্ছ্বাস। তার হ্যাটট্রিকের সুবাদে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইপিএলের শীর্ষে উঠেছে চেলসি। গোলের পর এডেন হ্যাজার্ডের উচ্ছ্বাস। তার হ্যাটট্রিকের সুবাদে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইপিএলের শীর্ষে উঠেছে চেলসি।
এডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইপিএলের শীর্ষে উঠেছে চেলসি। এডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইপিএলের শীর্ষে উঠেছে চেলসি।
তবে শনিবার ম্যানচেস্টার সিটি জিততে পারেনি। নরউইচ সিটির মাঠে প্রায় পুরো ম্যাচ প্রাধান্য বিস্তার করেও গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্স-আপরা।২৫ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৫৬ পয়েন্ট। শনিবারই লিভারপুলের মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া আর্সেনাল ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে।আর্সেনালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকা ম্যান সিটির অবস্থান তৃতীয়। চতুর্থ স্থান ধরে রাখা লিভারপুলের পয়েন্ট ৫০। চারটি দলেরই আর ১৩টি করে ম্যাচ বাকি।ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২৭ ও ৩৪ মিনিটে হ্যাজার্ডের দুই গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় চেলসির। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি জোসে মরিনিয়োর দলের তিন পয়েন্ট প্রাপ্তিও নিশ্চিত করেন হ্যাজার্ড।ইপিএলের অন্যান্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে, হাল সিটি একই ব্যবধানে সান্ডারল্যান্ডকে ও ক্রিস্টাল প্যালেস ৩-১ গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়েছে এবং সাউথহ্যাম্পটন ও স্টোক সিটি ২-২ গোলে ড্র করেছে।
