জাতীয় মহিলা দাবায় রানী হামিদের জয়
সুলতানা কামাল জাতীয় মহিলা দাবার দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
শনিবার ফেডারেশনের দাবা কক্ষে জিতেছেন তিন ফিদে মাস্টার তনিমা পারভীন, শারমীন সুলতানা শিরিন ও জাকিয়া সুলতানা এবং জাহানারা হক রুনুও।রানী হামিদ সামিহা শারমিন সিম্মীকে হারিয়েছেন। তনিমা পারভীন হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজাকে। আর গতবারের চ্যাম্পিয়ন শারমীন সুলতানা জিতেছেন মাহমুদা হক চৌধুরীর মলির বিপক্ষে।অন্য দুটি খেলায় জাকিয়া সুলতানা হামিদা রহমানকে এবং জাহানারা হক দিলারা জাহান নূপুরকে হারিয়েছেন।
