২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের সহজ জয়

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফেনী সকার ক্লাবকে সহজেই ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 08:42 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগের দ্বিতীয় স্থানে মোহামেডান। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী লিমিটেড শীর্ষে আছে। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফেনী সকারের অবস্থান নবম।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৬ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। বক্সের মধ্যে ফরোয়ার্ড জাহিদ হোসেনকে ফেনীর ডিফেন্ডার মওদুদ আহমেদ ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।২৪ মিনিটে জাহিদের চমৎকার ক্রস থেকে মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা সিদ্দিকের টোকায় ব্যবধান দ্বিগুণ হয়।দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলের দেখা পায় ঐতিহ্যবাহী দলটি। ৪৮ মিনিটে ডিফেন্ডার অরুপ বৈদ্যের ক্রস থেকে স্ট্রাইকার ওয়াহেদ আহমেদের শট তৃতীয় গোল এনে দেয় মোহামেডানকে।৬৫ মিনিটে মিডফিল্ডার বিদ্যুতের ক্রস থেকে ফেনী সকারের একমাত্র গোলটি করেন মতিউর রহমান।