জাতীয় মহিলা দাবা শুরু
শুক্রবার থেকে শুরু হয়েছে সুলতানা কামাল জাতীয় মহিলা দাবা।
জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে প্রথম রাউন্ডে ফিদে মাস্টার তনিমা পারভীন ফিদে মাস্টার জাকিয়া সুলতানার সঙ্গে ড্র করেছেন।এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।
