২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার জোড়া গোলে কাপ ফাইনালে পিএসজি

জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ফরাসি কাপের ফাইনালে উঠেছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 03:03 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার প্রতিযোগিতার সেমি-ফাইনালে নান্তেসকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন সুইডেনের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। তবে ৮১ মিনিটে ডিফেন্ডার অলিভিয়ে গোলটি পরিশোধ করে দিলে স্বাগতিক শিবিরে যোগ হয় দুশ্চিন্তা।

অবশ্য ৯০ মিনিটে দ্বিতীয় গোল করে পিএসজির ফাইনাল নিশ্চিত করেন ২০১৩ সালের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জেতা ইব্রাহিমোভিচ।