২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ার গলফে সিদ্দিকুরকে হটিয়ে শীর্ষে সজীব

নভোএয়ার ওপেন গলফের তৃতীয় দিন শেষে শীর্ষে আছেন সজীব আলী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 11:03 PM

Updated : 13 Oct 2022, 11:47 AM

মঙ্গলবার কুর্মিটোলা গলফ কোর্সে পারের চেয়ে আট শট কম খেলেছেন সজীব। তিন রাউন্ড মিলিয়ে তিনি কম খেলেছেন ১৬ শট।

পারের চেয়ে মোট ১১ শট কম খেলে দ্বিতীয় অবস্থানে আছেন জামাল হোসেন মোল্লা। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ছয় শট কম খেলে চতুর্থ স্থানে নেমে গেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

বাংলাদেশের পেশাদার গলফার অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ গলফাররা অংশ নিচ্ছেন।