নভোএয়ার গলফে শীর্ষে সিদ্দিকুর
নভোএয়ার ওপেন গলফের দ্বিতীয় দিন শেষে শীর্ষে আছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
সোমবার কুর্মিটোলা গলফ কোর্সে দ্বিতীয় দিন পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।
দুই দিন মিলিয়ে পারের চেয়ে মোট ১০ শট কম খেলে সবার ওপরে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। ৯ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন জামাল হোসেন মোল্লা।
বাংলাদেশের পেশাদার গলফার অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ গলফাররা অংশ নিচ্ছেন।
