বার্সাকে ছাড়িয়ে শীর্ষে আতলেতিকো
রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে আতলেতিকো মাদ্রিদ। এ মৌসুমে একের পর এক চমক দেখানো দলটি শেষ বার লিগের শীর্ষস্থানে ছিল সেই ১৯৯৬ সালে।
রিয়াল সোসিয়েদাদের জালে আতলেতিকো মাদ্রিদের দ্বিতীয় গোলটি করেন দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স রিয়াল সোসিয়েদাদের জালে আতলেতিকো মাদ্রিদের দ্বিতীয় গোলটি করেন দিয়েগো কস্তা। ছবি: রয়টার্স
দিয়েগো কস্তার নিচু ক্রস থেকে বল পেয়ে আতলেতিকো মাদ্রিদের গোলের খাতা খোলেন ডাভিদ ভিয়া। ছবি: রয়টার্স দিয়েগো কস্তার নিচু ক্রস থেকে বল পেয়ে আতলেতিকো মাদ্রিদের গোলের খাতা খোলেন ডাভিদ ভিয়া। ছবি: রয়টার্স
রিয়াল সোসিয়েদাদ-আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি সম্মান জানিয়ে শুরু হয়। ছবি: রয়টার্স রিয়াল সোসিয়েদাদ-আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি সম্মান জানিয়ে শুরু হয়। ছবি: রয়টার্স
রিয়াল সোসিয়েদাদ-আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি সম্মান জানিয়ে শুরু হয়। ছবি: রয়টার্স রিয়াল সোসিয়েদাদ-আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি সম্মান জানিয়ে শুরু হয়। ছবি: রয়টার্স
ভ্যালেন্সিয়ার কাছে পরাস্ত বার্সেলোনা
সাবেক কোচ আরাগোনেসের প্রতি আথলেতিকো মাদ্রিদের সমর্থকদের শ্রদ্ধা।
আতলেতিকোর স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে রোববার রাতে
সদ্য প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের
প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচটি। সোসিয়েদাদকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করা গোলগুলো সাবেক খেলোয়াড় ও কোচের প্রতিই যেন উৎসর্গ করলো দিয়েগো সিমেওনের শীর্ষরা।
ডাভিদ ভিয়ার উদযাপন।
ম্যাচের ৩৮ মিনিটে দিয়েগো কস্তার নিচু ক্রস থেকে বল পেয়ে গোলের খাতা খোলেন ডাভিদ ভিয়া।
ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার দিয়েগো কস্তা। দুই মিনিট পর দারুণ একটি হেডে গোল করেন মিরান্দা। শেষ গোলটি পান দিয়েগো রিবাস।
এই জয়ে বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল আতলেতিকো। ঘরের মাঠ ক্যাম্প নউতে শনিবার ভ্যালেন্সিয়ার কাছে ৩-২ গোলে হেরে যায় জেরার্দো মার্তিনোর দল।
রিয়াল মাদ্রিদেরও সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু রোববার রাতে পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ২২ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ- দুই দলেরই পয়েন্ট ৫৪।
