২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্ন মিউনিখের গোল-উৎসব

জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার পথে দুর্বার গতিতে এগিয়ে চলা বায়ার্ন মিউনিখ বিশাল জয় পেয়েছে। রোববার আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ৫-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 01:24 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

লিগে টানা ৪৪ ম্যাচ অপরাজিত বায়ার্ন ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অনেকখানি নিশ্চিন্ত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুজেন (৪০ পয়েন্ট) ও বরুসিয়া ডর্টমুন্ড (৩৬) তাদের চেয়ে বেশ পিছিয়ে আছে।ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের পাঁচ গোলদাতা মারিও গোৎসে, ফ্র্যাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন, দান্তে ও মারিও মানজুকিচ।বিশাল জয়ের পাশাপাশি চোট কাটিয়ে ফেরা রোবেনের গোল গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ বিজয়ীদের জন্য দারুণ সুসংবাদ।রোববার বুন্দেসলিগার অন্য ম্যাচে নুরেমবার্গ ৩-১ গোলে হার্থা বার্লিনকে হারিয়েছে।