হকি লিগে আজাদের জয়
রোববার প্রিমিয়ার হকি লিগের একমাত্র ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়েছে।
লিগে প্রথম জয় পাওয়া আজাদের ছয় ম্যাচ থেকে সংগ্রহ ৪ পয়েন্ট। ওয়ান্ডারার্সের পয়েন্ট মাত্র ১।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজাদের পক্ষে মাহবুব আলী ও মোহাম্মদ মহসিন এবং ওয়ান্ডারার্সের পক্ষে রিমু গোল করেন।
