কলকাতা মোহামেডানের সঙ্গে শেখ জামালের লড়াই
ভারতের আইএফএ শিল্ডে রোববার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
কলকাতার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায়।শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, “দলের খেলোয়াড়রা বেশ ফুরফুরে মেজাজে আছে। তবে চোটের কারণে অধিনায়ক ও মিডফিল্ডার মামুনুল ইসলামের খেলার সম্ভাবনা খুবই কম। অবশ্য তার জায়গায় খেলার মতো যোগ্য খেলোয়াড় আমাদের দলে রয়েছে।”
ভারতের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যায় শেখ জামাল। যদিও টুর্নামেন্ট শুরু হয় তার আগের দিন থেকে।
ভিসা জটিলতার কারণে শেখ জামালের ভারত যেতে বিলম্ব হয়। তাই তাদের কর্মকর্তাদের অনুরোধে আয়োজকরা টুর্নামেন্টের সুচিতে পরিবর্তন করেন।
শেখ জামাল ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে সিকিম ইউনাইটেড ফুটবল ক্লাব এবং ৬ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে খেলবে।
অবশেষে ভারতে যাচ্ছে শেখ জামাল
