২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের আরেকটি স্টেডিয়ামকে ঘিরে ‘শঙ্কা’

ব্রাজিলের যে ১২টি ভেন্যুতে বিশ্বকাপ হওয়ার কথা, ধারণা করা হচ্ছিল তার মধ্যে কুরিচিবার ‘আরেনা দা বাইশাদা’ স্টেডিয়ামের সংস্কার কাজ সবার আগে শেষ হবে। অথচ এখন এই স্টেডিয়ামকে ঘিরেই ‘শঙ্কা’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 01:19 AM

Updated : 01 Sep 2026, 12:20 PM

আতলেতিকো পারানাইনসি ক্লাবের অধীনে থাকা এই স্টেডিয়াম তৈরি হয়েছিল ১৯৯৯ সালে। এটাই ব্রাজিলের সবচেয়ে আধুনিক স্টেডিয়াম।তাই অল্প সময়ের মধ্যে এবং ছোট-খাট কিছু সংস্কার করে স্টেডিয়ামটিকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেই ধারণা এখন ব্রাজিলের অনেকের কাছেই ‘হাস্যকর’ মনে হচ্ছে। এমনকি এই মাঠে বিশ্বকাপের কোনো ম্যাচ না হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।আগামী ১২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২০তম আসর। তার আগে যে সব কাজ শেষ করা সম্ভব, তা ফিফাকে বোঝানোর জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।এই স্টেডিয়ামকে ঘিরে এত সমস্যা তৈরি হওয়ার প্রধান দুই কারণ, সময়ানুযায়ী কাজ না করা এবং অর্থের ঘাটতি।বাকি ১১টি স্টেডিয়ামের সংস্কার কাজ করছে কয়েকটি বিখ্যাত নির্মাণ সংস্থা। অথচ ‘আরেনা দা বাইশাদা’র সংস্কারের সিদ্ধান্ত নেয় মালিক আতলেতিকো পারানাইনসি।কুরিচিবা অঞ্চলের বিশ্বকাপ আয়োজক কমিটির সচিব রেজিনালদো করদেইরো মনে করেন, এটাই সংস্কার কাজের বিলম্বের অন্যতম কারণ।এ প্রসঙ্গে তিনি বলেন, “আসলে এই কাজ নিয়ন্ত্রণেই অনেক ভুল ছিল। বাকি ১১টি স্টেডিয়ামে বড়-বড় নির্মাণ সংস্থা কাজ করছে। সে সব সংস্থার প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়। কিন্তু আতলেতিকো পারানাইনসির কাজটা ঠিকভাবে করার মতো অর্থনৈতিক প্রতিপত্তি নেই।”এখন অর্থের যোগানেও সমস্যা দেখা দিয়েছে। শুরুতে স্টেডিয়ামটি সংস্কারের জন্য খরচ ধরা হয়েছিল ১৩ কোটি ১০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল। কিন্তু গত সপ্তাহ পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৯০ লাখে।আতলেতিকো পারানাইনসির সাবেক সভাপতি মার্কোস মালুসেল্লির আশঙ্কা, অঙ্কটা ৪০ কোটি রিয়াল ছাড়িয়ে যেতে পারে।