২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊষার টানা পঞ্চম জয়

প্রিমিয়ার হকি লিগে টানা পঞ্চম জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। শুক্রবার তারা ৪-২ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঊষার পক্ষে মামুনুর রহমান চয়ন দুটি এবং কৃষ্ণ কুমার দাস ও রিমন কুমার ঘোষ একটি করে গোল করেন।সোনালী ব্যাংকের দুটো গোলই এনামুল কবির তুর‌্যর।৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছে ঊষা। এক ম্যাচ বেশি খেলা সোনালী ব্যাংকের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট।