হকি লিগে সাধারণ বীমার জয়
প্রিমিয়ার হকি লিগে বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে সাধারণ বীমা ৪-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ আফসার দুটি এবং মোস্তাক ও রকি একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের একমাত্র গোলদাতা মামুন।
৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে সাধারণ বীমা। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ওয়ান্ডারার্স সবার নিচে।
