বুধবার থেকে আইএফএ শিল্ড শুরু হয়ে গেলেও ভিসা জটিলতার কারণে এখনো ভারতে যেতে পারেনি শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 Jan 2014, 09:45 PM
Updated :
22 Aug 2022, 05:36 PM
দীর্ঘ অপেক্ষার পর বুধবার ভারতীয় দূতাবাস শেখ জামালের বাংলাদেশের খেলোয়াড়দের ভিসা দিয়েছে। তবে দলটির নাইজেরীয় কোচ জোসেফ আফুসি ও আট বিদেশি খেলোয়াড় ভিসা পাননি। বৃহস্পতিবার এই ৯ জন আবার ভিসার জন্য চেষ্টা করবেন।
তারা ভিসা পেলে বৃহস্পতিবার রাতে ভারতের পথে রওনা দেবে শেখ জামাল। তবে কোচ ও বিদেশি খেলোয়াড়রা ভিসা না পেলে তারা যাবে না।
ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে বৃহস্পতিবার শেখ জামালের প্রতিপক্ষ মোহনবাগান। তাই টুর্নামেন্ট কমিটিকে ম্যাচটা পেছানোর অনুরোধ জানিয়েছে তারা।
এ প্রসঙ্গে শেখ জামালের সভাপতি মনজুর কাদের বলেন, “টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাদের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি। তারা ম্যাচটি পেছাতে রাজি হয়েছেন। কোচ ও বিদেশি খেলোয়াড়রা ভিসা পেলেই আমরা ভারতে যাব। তারা না পেলে যাব না।”
ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিপত্র দেরিতে পাওয়ায় ভিসা পেতে এত দেরি হচ্ছে। ভারতীয় দূতাবাসের নতুন নিয়মানুযায়ী, ভিসার জন্য খেলোয়াড়দের সংশ্লিষ্ট দেশের অনুমতিপত্র লাগবে। শেখ জামাল এই অনুমতিপত্র পেয়েছে বুধবার বেলা ৩টায়। তা জমা দেয়ার পর সন্ধ্যায় বাংলাদেশের খেলোয়াড়রা ভিসা পান।
বৃহস্পতিবার মোহনবাগানের পর ২ ফেব্রুয়ারি কলকাতা মোহামেডান ও ৫ ফেব্রুয়ারি সিকিম ইউনাইডের বিপক্ষে খেলার কথা শেখ জামালের। তবে দলটি আয়োজকদের মোহামেডান ও সিকিম ইউনাইডের পর মোহনবাগানের সঙ্গে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে।
সিকিম ইউনাইটেড অবশ্য এবারের আইএফ শিল্ডে খেলতে পারছে না। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগের দিন তাদের বাদ দিয়ে ‘বি’ গ্রুপে শিলং লাজং এফসিকে নেয়া হয়েছে।