২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ভিসার অপেক্ষায় শেখ জামাল

ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিপত্র না পাওয়ায় আইএফএ শিল্ডে অংশ নিতে এখনও ভিসা পায়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 06:47 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

২৯ জানুয়ারি শুরু হবে এই টুর্নামেন্ট। শেখ জামাল প্রথম ম্যাচে মাঠে নামবে ৩০ জানুয়ারি।

শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল বলেন, “খেলোয়াড় কোটায় ভিসা পেতে হলে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিপত্র লাগে। সেই চিঠি আমরা এখনও পাইনি, যে কারণে ভারতীয় দূতাবাস আমাদেরকে ভিসা দেয়নি এখনও।”

তিনি আশা করছেন, মঙ্গলবার সকালের মধ্যে সেই চিঠি হাতে আসবে।

“চিঠি জমা দিলেই সকাল ১১ টার মধ্যে ভিসা পেতে পারি। সেক্ষেত্রে হয়তো ঐদিন রাত ৯ টায় অথবা বুধবার সকালে রওনা হয়ে যাবো আমরা।”

টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে শেখ জামাল। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ মোহনবাগান, কলকাতা মোহামেডান ও শিলং লাজং এফসি।

৩০ জানুয়ারি প্রথম ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ মোহনবাগান। ২ ফেব্রুয়ারি মোহামেডান এবং ৫ ফেব্রুয়ারি শিলং লাজংয়ের মুখোমুখি হবে জামাল।

৮ ফেব্রুয়ারি দুটি সেমি-ফাইনাল এবং ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ হবে। পশ্চিমবঙ্গের বারাসত স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ।

আইএফএ শিল্ডে কঠিন গ্রুপে শেখ জামাল