২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পয়েন্ট খোয়ালো ব্রাদার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও পয়েন্ট খুইয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আগের ম্যাচে উত্তর বারিধারার কাছে হারা ঐতিহ্যবাহী দলটি সোমবার ১-১ গোলে ড্র করেছে ফেনী সকার ক্লাবের সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 07:03 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৬১ মিনিটে ফেনীর দলটি এগিয়ে যায় স্ট্রাইকার রশীদ তুর্যের গোলে। মিডফিল্ডার রনি ইসলামের ক্রসে বল পেয়ে তুর্য আলতো শটে লক্ষ্যভেদ করেন।

দশ মিনিট পর মিডফিল্ডার রুবেল মিয়ার বাড়ানো বলে গোল করে সমতা ফেরান ফয়সাল মাহমুদ।

এর তিন মিনিট পর এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ নষ্ট করেন ব্রাদার্সের নাইজেরীয় স্ট্রাইকার ভিক্টরি অ্যান্থনি।

এই ড্রয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাদার্স। আর ফেনীর দলটি মাত্র ২ পয়েন্ট নিয়ে আছে একেবারে তলানিতে।