২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের শেষ ষোলোতেই শিরোপা লড়াই

এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার দলের দু’টিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 02:52 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

কেননা কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে আর আর্সেনাল মুখোমুখি হবে লিভারপুলের।

ইপিএলের ২২ রাউন্ড শেষে ৫১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্সেনাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যান সিটি ও চেলসির পয়েন্ট ৫০ ও ৪৯। আর চতুর্থ স্থানের দল লিভারপুলের পয়েন্ট ৪৩।

বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট এফএ কাপের পঞ্চম রাউন্ডে মুখোমুখি হবে কার্ডিফ সিটি ও বর্তমান চ্যাম্পিয়ন উইগান অ্যাথলেটিক, সান্ডারল্যান্ড ও সাউথহ্যাম্পটন, এভারটন ও সোয়ানসি সিটি এবং শেফিল্ড ওয়েডনেসডে ও চার্লটন অ্যাথলেটিক।

এছাড়া অপর দুই ম্যাচে শেফিল্ড ইউনাইটেড ও ফুলহ্যামের মধ্যে বিজয়ীরা খেলবে নটিংহ্যাম ফরেস্ট ও প্রেস্টন নর্থ এন্ডের মধ্যে বিজয়ীর সঙ্গে আর হাল সিটির বিপক্ষে খেলবে ব্রাইটন-হোভ আলবিওন ম্যাচের বিজয়ীরা।

পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি।