২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির সঙ্গে ব্যবধান কমালো মোনাকো

ফরাসি লিগের শীর্ষে থাকা পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়েছে মোনাকো। রোববার অলিম্পিক মার্সেইকে ২-০ গোলে হারিয়েছে বড় বাজেটের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 02:26 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

ঘরের মাঠে দুই অর্ধে গোলদুটো করেন মোনাকোর দুই স্ট্রাইকার ভালেরি জারমেই ও এমানুয়েল রিভেরি।

এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে মোনাকোর অর্জন ৪৮ পয়েন্ট। সমান ম্যাচে পিএসজির পয়েন্ট ৫১।

শনিবার গিউয়েনগাম্পের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি।