২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলার আশা আছে ফ্যালকাওয়ের

সফল অস্ত্রোপচারের পর বিশ্বকাপে খেলার ক্ষীণ আশা দেখতে পারছেন কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

শনিবার ফ্যালকাওয়ের হাটুতে অস্ত্রোপচার শেষে চিকিৎসক হোসে কার্লোস নোরোনহা বলেন- বিশ্বকাপে ফ্যালকাওয়ের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ।

আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসর।

এ প্রসঙ্গে ফ্যালকাওয়ের ক্লাব মোনাকো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শনিবারে সকালে চিকিসক হোসে কার্লোসের অধীনে ফ্যালকাওয়ের অস্ত্রোপচার সফল হয়েছে।

গত বুধবার ফ্রেঞ্চ কাপের একটি ম্যাচে ব্যথা পান ফ্যালকাও। এরপর স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ঠিক কবে নাগাদ ফ্যালকাও মাঠে ফিরবেন সে সম্পর্কে শুরুতে মোনাকোর পক্ষ থেকে পরিষ্কার করে কিছু না বললেও স্প্যানিশ বার্তা সংস্থা ‘ইএফই’ জানিয়েছিল, পুরোপুরি সেরে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে তার।

কলম্বিয়াকে বিশ্বকাপে নিয়ে যেতে প্রধান ভূমিকা রেখেছিলেন ২৭ বছর বয়সী এই তারকা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দলের পক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেন তিনি। কলম্বিয়ারও তাই দ্বিতীয় হয়ে সরাসরি ব্রাজিল-যাত্রা নিশ্চিত করে।