জুভেন্টাস, নাপোলির হোঁচট
টানা ১২ ম্যাচ জেতার পর ড্র করলো ইতালির সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাস। অন্য ম্যাচে নাপোলির শিরোপার স্বপ্ন আরো ফিঁকে করে দিয়েছে দুর্বল কিয়েভো। দুটি ম্যাচই ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
শনিবার রাতে লাৎসিওর মাঠে পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়ে ফেরে দশ জনের দলে পরিণত হওয়া জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তের গোলে সমতা আনে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাৎসিওকে এগিয়ে নিয়েছিলেন আন্তোনিও কানদ্রেভা। মিরোস্লাভ ক্লোসাকে জুভেন্টাস অধিনায়ক গোলরক্ষক জানলুইজি বুফ্ফন ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এর জন্য লালকার্ডও দেখেন বুফ্ফন।
তবে এই ড্রর পরেও ২১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমার চেয়ে নয় পয়েন্ট এগিয়ে আছে জুভেন্টাস।
ইতলির শীর্ষ লিগের আগের ম্যাচে রাউল আলবিওলের শেষ মুহূর্তের গোলে কিয়েভোর সঙ্গে কোনোমতে ড্র করে নাপোলি।
২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে ম্যারোডোনার সাবেক ক্লাবটি।
