২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুয়েরোর হ্যাটট্রিকে পঞ্চম রাউন্ডে ম্যান সিটি

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা দলের পরিত্রাতা স্যার্হিও আগুয়েরো। এই আর্জেন্টাইন স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুবাদে ওয়াটফোর্ডকে ৪-২ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 12:50 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল প্র্রতিযোগিতাটির পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে লিভারপুলও। চতুর্থ রাউন্ডে ঐতিহ্যবাহী দলটি ২-০ গোলে হারিয়েছে বোর্নমথকে।ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২১ ও ২৯ মিনিটে ফার্নান্দো ফরেস্তিয়েরি ও ট্রয় ডিনির গোল অঘটনের জন্ম দেয়ার স্বপ্ন দেখাচ্ছিল প্রথম বিভাগের দল ওয়াটফোর্ডকে।কিন্তু বিরতির পর ৬০, ৭৯ ও ইনজুরি সময়ে গোল করে তা হতে দেননি আগুয়েরো। ৮৭ মিনিটে এফএ কাপের পাঁচবারের চ্যাম্পিয়নদের অন্য গোলটি আলেকসান্দার কোলারভের।দ্বিতীয় বিভাগের দল বোর্নমথের মাঠে লিভাপুলকে অবশ্য তেমন দুশ্চিন্তায় পড়তে হয়নি। ২৬ মিনিটে চেলসি থেকে ধারে আসা মিডফিল্ডার ভিক্টর মোজেসের গোলে এগিয়ে যাওয়ার পর ৬০ মিনিটে ‘অল রেডস’-এর জয় নিশ্চিত করা গোলটি করেন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।