২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাম্প্রাসের পাশে দাঁড়ানোর হাতছানি নাদালের

রাফায়েল নাদালের সামনে এখন টেনিস-ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের পিট স্যাম্প্রাসের পাশে দাঁড়ানোর সুযোগ। রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জিততে পারলে স্যাম্প্রাসের সমান ১৪টি গ্র্যান্ড স্লাম জয় করবেন স্প্যানিশ তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

এরপর নাদালের সামনে থাকবেন শুধু রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার।এই দুর্দান্ত অর্জন নিজের করে নিতে নাদালের সামনে বাধা সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা।অষ্টম বাছাই ভাভরিঙ্কাকে হারাতে পারলে শীর্ষ বাছাই নাদাল আরেকটি অর্জন স্পর্শ করবেন। অস্ট্রেলিয়ার রড লেভার ও রয় এমারসনের মতো তিনিও প্রতিটি গ্র্যান্ড স্লামে কমপক্ষে দুবার করে চ্যাম্পিয়ন হবেন। লেভারের গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা ১১টি, আর এমারসনের ১২টি।রেকর্ড আটটি ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল উইম্বলডন ও ইউএস ওপেন দু’বার করে জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তার একমাত্র শিরোপা এসেছিল ২০০৯ সালে।শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে টেনিস-জীবনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে সরাসরি সেটে হারিয়ে দেয়া নাদাল অবশ্য ফাইনালের প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন।তিনি বলেন, “সে অন্য সময়ের চেয়ে অনেক ভালো খেলছে এখন। তার মতো খেলোয়াড় যে কারো বিপক্ষে জিততে প্রস্তুত।“নিজের সেরা খেলাটা খেলতে না পারলে তাকে হারানোর কোনো সুযোগই থাকবে না আমার।”নাদালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ভাভরিঙ্কার কোনো সুখস্মৃতি নেই। আগের ১২টি লড়াইয়ের সবগুলোতে হেরে গেছেন ফেদেরারের স্বদেশী।তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের এবারের আসরে ভাভরিঙ্কার পারফরম্যান্স এক কথায় দারুণ।কোয়ার্টার-ফাইনালে গত তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও সেমি-ফাইনালে তমাস বের্দিখকে হারিয়ে দেয়া ২৮ বছর বয়সী ভাভরিঙ্কা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।তিনি বলেন, “(নাদালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের) রেকর্ড নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। রাফার কাছে ১৪ বার (আসলে ১২ বার) হেরে যাওয়াও আমার কাছে কোনো ব্যাপার নয়।”“তবে গত বছর তার বিপক্ষে কয়েকটি ম্যাচে আমি ভালো খেলেছি। ঐ ম্যাচগুলোতে ভালো লড়াই হয়েছিল। আর তাই আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি জানি কোর্টে নেমে আমি যে কাউকে হারিয়ে দিতে পারি, এমনকি বড় মঞ্চেও।”