৭ ফেব্রুয়ারি থেকে জাতীয় মহিলা দাবা
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় মহিলা দাবা। প্রতিযোগিতার ড্র হবে তার আগের দিন।
রাউন্ড রবিন-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ১২ জন দাবাড়ু অংশ নেবেন।গতবারের চ্যাম্পিয়ন ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, রানার-আপ আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার তনিমা পারভীন সরাসরি খেলার সুযোগ পেয়েছেন।আর বাছাই পর্ব পেরিয়ে এসেছেন ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, দিলারা জাহান নূপুর, সামিহা শারমীন সিম্মী, মাহমুদা হক চৌধুরী মলি, জাহানারা হক রুনু, হামিদা রহমান ও কিশোয়ারা সাজরিন ইভানা।
