সোনালী ব্যাংকের সঙ্গে ওয়ান্ডারার্সের ড্র
শুক্রবার প্রিমিয়ার হকি লিগের একমাত্র ম্যাচে সোনালী ব্যাংক ও ঢাকা ওয়ান্ডারার্স ১-১ গোলে ড্র করেছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিশাতের গোলে এগিয়ে যায় সোনালী ব্যাংক।
খেলা শেষ হওয়ার এক মিনিট আগে সোহাগ গাজীর ফিল্ড গোল একটি পয়েন্ট এনে দেয় ওয়ান্ডারার্সকে।
তিনটি করে ম্যাচ খেলে সোনালী ব্যাংকের ২ এবং ওয়ান্ডারার্সের ১ পয়েন্ট।
