২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপের শেষ চারে ফিওরেন্তিনা

সিয়েনাকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে উঠেছে ফিওরেন্তিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 06:32 PM

Updated : 25 Apr 2022, 03:44 PM

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনালে ২০ মিনিটের সময় মিডফিল্ডার জোসিপ ইলিসিচের গোলে এগিয়ে যায় স্বাগতিক ফিওরেন্তিনা।

৫৯ মিনিটে অতিথি দলকে সমতায় ফেরান মিডফিল্ডার গনসালো জিয়াকোমাজ্জি।

৭৫ মিনিটে ফিওরেন্তিনার জয়সূচক গোলদাতা ডিফেন্ডার মারভিন কম্পার।

আগামী বুধবার শেষ কোয়ার্টার-ফাইনালে নাপোলির প্রতিপক্ষ লাৎসিও।

এর আগে রোমা ১-০ গোলে জুভেন্টাসকে ও উদিনেজে ২-১ গোলে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে উঠেছে।