২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে আবার হকি ক্যাম্প

এশিয়ান গেমস হকির বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার থেকে আবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 09:16 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলমের তত্ত্বাবধানে ৪০ জন খেলোয়াড় এই ক্যাম্পে অংশ নেবেন।শুক্রবার বিকেল পাঁচটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলোয়াড়দের রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।এর আগে ক্লাব কাপ হকি শুরু হওয়ার আগে ৬৫ জনকে নিয়ে দুই দিনের ট্রায়াল হয়েছিল। এবারের ক্যাম্পে ২৫ জনকে বাদ দেয়া হয়েছে।আগামী মার্চে ঢাকায় এশিয়ান গেমস হকির বাছাই পর্ব হবে।ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন অসীম গোপ, সিটুল, রাসেল, মুহিত, সজীব, চয়ন, খোরশেদুর, তাপস, মশিউর, আশরাফুল, সোহাগ, ফরহাদ, মনোজ, সালমান, বেলাল, রেজাউল, ইরফানুল, নান্নু, সারোয়ার, সাব্বির, নাঈম, তাহের, আফসার, শুভ, রুম্মান, রাব্বি, নিলয়, কৌশিক, মিমো, কৃষ্ণ, মালেক, রিমন, শিহাব, মিলন, আরশাদ, রুবেল, ইমন, রকি, অজিত ও ইমতিয়াজ।