২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে আবাহনীর টানা তৃতীয় জয়

প্রিমিয়ার হকি লিগে জিতেই চলেছে আবাহনী। বৃহস্পতিবার তারা ৭-০ গোলের বড় ব্যবধানে সাধারণ বীমাকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 05:34 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টানা তৃতীয় জয় পাওয়া আবাহনীর পক্ষে পুস্কর খীসা মিমো, হাসান যুবায়ের নিলয় ও শেখ মোহাম্মদ নান্নু দুটি করে এবং আশরাফুল ইসলাম একটি গোল করেন।

৯ পয়েন্ট করে নিয়ে ঊষা ক্রীড়া চক্রর সঙ্গে যুগ্মভাবে লিগের শীর্ষে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন আবাহনী।