বের্দিখকে হারিয়ে ফাইনালে ভাভরিঙ্কা
অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের অষ্টম বাছাই স্তানিস্লাস ভাভরিঙ্কা।
বৃহস্পতিবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে চেক প্রজাতন্ত্রের সপ্তম বাছাই তমাস বের্দিখকে অনেক লড়াই করে ৬-৩, ৬-৭, ৭-৬, ৭-৬ গেমে হারিয়েছেন তিনি।এই লড়াই কতটা রোমাঞ্চকর ছিল তা স্কোর-লাইনের দিকে তাকালেই বোঝা যায়। সাড়ে তিন ঘণ্টা ধরে চলা ম্যাচের শেষ তিনটি সেটেরই নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে।প্রথম সেট মাত্র ৩১ মিনিটে শেষ হলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটের ব্যাপ্তি ছিল যথাক্রমে ৫৬, ৫৫ ও ৬৯ মিনিট।রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারের স্বদেশী ভাভরিঙ্কার এটাই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উত্তরণ।এর ফলে ‘অল সুইস’ ফাইনাল হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ফেদেরার শীর্ষ বাছাই রাফায়েল নাদালকে হারাতে পারলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে একজন সুইসের হাতে শিরোপা ওঠা নিশ্চিত।
