বুধবার প্রিমিয়ার হকি লিগের একমাত্র ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে অনেক লড়াই করে ৩-২ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্র।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
22 Jan 2014, 09:43 PM
Updated :
22 Aug 2022, 05:34 PM
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্লাব কাপ চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন কৃষ্ণ কুমার, মাইনুল ইসলাম কৌশিক ও রিমন কুমার ঘোষ।
অ্যাজাক্সের দুই গোলদাতা রাহাত সারোয়ার ও ইবরার আহমেদ বাবর।
আগের দুই ম্যাচে ঊষা ৯-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে এবং ৫-১ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল।