২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসকে হারিয়ে কাপ সেমিতে রোমা

ইতালির ফুটবল কাপে জুভেন্টাসকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে রোমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 01:37 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

রোমের অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোপ্পা ইতালিয়ার কোয়ার্টার-ফাইনালের শেষ দিকে জয়সূচক গোলটি করেন আইভরি কোস্টের ফরোয়ার্ড জার্ভিনিয়ো।

ইতালির শীর্ষ লিগ সেরি আতে জুভেন্টাসের আট পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছে রোমা। দু'দলই সর্বোচ্চ ৯ বার কাপ জিতেছে।

সেমি-ফাইনালে নাপোলি ও বর্তমান চ্যাম্পিয়ন লাৎসিওর মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলবে রোমা।

শেষ আটের অন্য ম্যাচে বুধবার রাতে এসি মিলান মুখোমুখি হবে উদিনেজের।