২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রেতে রিয়ালের জয়

ফর্মে ফেরার পর নিয়মিত গোল পাচ্ছেন করিম বেনজেমা। মঙ্গলবার ফরাসি এই স্ট্রাইকারের একমাত্র গোলে স্প্যানিশ কাপ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এসপানিওলকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 09:18 AM

Updated : 01 Sep 2026, 12:16 PM

করিম বেনজেমার গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উদযাপন। ছবি: রয়টার্স করিম বেনজেমার গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উদযাপন। ছবি: রয়টার্স

এ নিয়ে বড়দিনের ছুটির পর এ নিয়ে টানা ছয়টি ম্যাচ জিতলো রিয়াল। লা লিগায় এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের এক পয়েন্টের ব্যবধানেও চলে এসেছে বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি।

এই ম্যাচের জন্য পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

কিংস কাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে।

সেমি-ফাইনালে উঠলে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আতলেতিকো।