২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফিদে মাস্টার পরাগের সাফল্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত সেন্ট্রাল ফ্লোরিডা ক্লাস রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 07:44 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

পাঁচটি ম্যাচ খেলা পরাগের তিনটি জয় ও দুটি ড্রয়ের সুবাদে সংগ্রহ চার পয়েন্ট।শিরোপা জিতে ৭০০ মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন তিনি।৬টি দেশের ৩০ জন দাবাড়ু রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতায় অংশ নেন।