ইভানোভিচের বিদায়, সেমিতে লি না
অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন চীনের লি না। তবে ছিটকে পড়েছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চমক দেখানো আনা ইভানোভিচ।
লি না।
তবে 'টিনএজার' ইউজেনি বুচার্ডের হেরে গেছেন আনা ইভানোভিচ। কানাডার বুচার্ডের বিপক্ষে প্রথম সেট জিতে ঠিকই এগিয়ে গিয়েছিলেন সার্বিয়ার ইভানোভিচ। কিন্তু সবাইকে অবাক করে পরের সেটে দারুনভাবে ঘুঁরে দাঁড়ান ১৯ বছর বয়সী বুচার্ড। আর শেষ সেটে তো প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি তিনি; ৫-৭, ৭-৫, ৬-২ গেমে জিতে প্রথম কানাডিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ওঠেন বুচার্ড।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো খেলতে এসেই এমন সাফল্য সবাইকে অবাক করলেও বুচার্ডের কণ্ঠে নেই কোনো বাড়তি উচ্ছ্বাস।
আনা ইভানোভিচকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে উচ্ছ্বাস কানাডার ইউজেনি বুচার্ডের।
চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন চতুদর্শ বাছাই ইভানোভিচ।
২৬ বছর বয়সী ইভানোভিচ এর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। কিন্তু এর পর দ্বিতীয়বারের মতো তিনি কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন।
