২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতোর হ্যাটট্রিকে ম্যান ইউ পরাস্ত

অনেক দিন পর স্যামুয়েল এতোর পায়ে পুরনো ঝলক। ক্যামেরুনের এই স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 01:16 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে জোসে মরিনিয়োর দল। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৫১ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান দ্বিতীয়।৩৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পড়ে থাকা ম্যান ইউর শিরোপা ধরে রাখার আশা আরো ধূসর।ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১৭ মিনিটের সময় চেলসিকে এগিয়ে দেন এতো। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণও করেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার।চার বার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত এতোর হ্যাটট্রিক পূর্ণ করা গোলটির জন্ম ৪৯ মিনিটের সময়।৭৮ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেস ব্যবধান ৩-১ করলেও তাতে কোনো লাভ হয়নি ম্যান ইউর। বরং শেষ মুহূর্তে সার্বিয়ান ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ লাল কার্ড দেখে আরো লজ্জায় ফেলে দেন ইপিএলের সফলতম দলকে।রোববার ইপিএলের অন্য ম্যাচে সোয়ানসি সিটির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার। বিজয়ী দলের তিন গোলের দুটো টোগোর স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োরের, অন্য গোলটি আত্মঘাতী।লিভারপুল ও টটেনহ্যামের সংগ্রহ ৪৩ পয়েন্ট করে হলেও গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুলের অবস্থান চতুর্থ।