ক্রীড়ালেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান রানা। নতুন সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা।
১০২ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাক্ষিক ক্রীড়াজগতের নির্বাহী সম্পাদক আরিফ সোহেল পেয়েছেন ৬২ ভোট।সাধারণ সম্পাদক পদে সনৎ বাবলা ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আলোকিত বাংলাদেশের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক সেকান্দার আলী পেয়েছেন ৭৭ ভোট।সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিনের ক্রীড়া সম্পাদক তালহা বিন নজরুল ও আজকালের খবরের ক্রীড়া সম্পাদক কাজী শহীদুল আলম নির্বাচিত হয়েছেন।যুগ্ম-সম্পাদক পদে দৈনিক বণিক বার্তার জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মাহবুব সরকার ও দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক সোহেল সারোয়ার চঞ্চল, অর্থ সম্পাদক পদে জ্যেষ্ঠ সাংবাদিক রাকীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ডেসটিনির আমিনুল ইসলাম লিটন ও দপ্তর সম্পাদক পদে আমার দেশের ক্রীড়া প্রতিবেদক কবিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।নির্বাহী সদস্য পদে নির্বাচিত ১০ জন হলেন ইকরামউজ্জামান, রফিকুল ইসলাম মিয়া, আমিনুল হক মল্লিক, খায়রুল ইসলাম শাহীন, সাহাবউদ্দিন সাহাব, সেলিম নজরুল হক, আনোয়ার উল্লাহ, জিয়াউদ্দিন সাইমুম, সানাউল হক খান ও মাহমুদুল হাসান শামীম।
