থাইল্যান্ডে ২৬তম সিদ্দিকুর
থাইল্যান্ডে কিংস কাপ গলফে আশানুরূপ সাফল্য পেলেন না মোহাম্মদ সিদ্দিকুর রহমান। শনিবার চতুর্থ রাউন্ড শেষে সব মিলিয়ে পারের সমান শট খেলে যৌথভাবে ২৭তম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার।
হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর
হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর
সাফল্য দিয়েই মৌসুম শেষ করতে চান সিদ্দিকুর
তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ২০ নম্বরে ছিলেন সিদ্দিকুর। রোববার চতুর্থ রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি ও প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছিলেন তিনি।
ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে রোববার তিনটি ‘বার্ডি’র (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) পাশাপাশি দু'টি বোগি (এক শট বেশি খেলা) ও একটি ডাবল বোগির (দুই শট বেশি খেলা) কারণে বেশি দূর এগুতে পারেননি তিনি।
১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ১২ শট কম খেলে শিরোপা জিতেছেন স্বাগতিক থাইল্যান্ডের প্রায়াদ মার্কসায়েং।
