সেরেনাকে হারিয়ে অঘটন ইভানোভিচের
সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
প্রথম সেট হেরে গেলেও পরের দুই সেট জিতে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়েছেন আনা ইভানোভিচ। প্রথম সেট হেরে গেলেও পরের দুই সেট জিতে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়েছেন আনা ইভানোভিচ।
প্রথমবারের মতো সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন আনা ইভানোভিচ। প্রথমবারের মতো সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন আনা ইভানোভিচ।
আনা ইভানোভিচের সঙ্গে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে হতাশ সেরেনা উইলিয়ামস। আনা ইভানোভিচের সঙ্গে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে হতাশ সেরেনা উইলিয়ামস।
প্রথম সেট হেরে গেলেও পরের দুই সেট জিতে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়েছেন আনা ইভানোভিচ। প্রথম সেট হেরে গেলেও পরের দুই সেট জিতে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়েছেন আনা ইভানোভিচ।
সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে অস্ট্রেলিয়া ওপেন থেকে বিদায় নিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে অস্ট্রেলিয়া ওপেন থেকে বিদায় নিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠে আনা ইভানোভিচের উচ্ছ্বাস। সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠে আনা ইভানোভিচের উচ্ছ্বাস।
রোববার মেলবোর্ন পার্কে চতুর্থ রাউন্ডে ১৪তম বাছাই ইভানোভিচ ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান শীর্ষ বাছাই উইলিয়ামসকে। মার্কিন তারকার বিপক্ষে এটাই ইভানোভিচের প্রথম সাফল্য। আগের চারটি ম্যাচে হেরেছিলেন তিনি।
হতাশ উইলিয়ামস।
উচ্ছ্বসিত আনা ইভানোভিচ।
উইলিয়ামসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর সার্বিয়ার এই তারকা বলেন, "এটা চমৎকার। সত্যি বলতে কি, আমি কোর্টে আমার সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছিলাম। আমি এখন রোমাঞ্চিত।"
অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে দারুণ ফর্মে ছিলেন বর্তমানের ফ্রেঞ্চ ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন উইলিয়ামস। টেনিসের উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেনে
সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে
চতুর্থ রাউন্ডে উঠেছিলেন তিনি। অনেকেই মেয়েদের টেনিসের এক নম্বর এই খেলোয়াড়কে ২০১৪ সালের চার গ্র্যান্ড স্লামের অন্যতম দাবিদার হিসেবে দেখছিলেন।
তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে ৬১তম জয়ের পর রড লেভার অ্যারেনায় ইভানোভিচের কাছে হেরে গেলেন ৩২ বছর বয়স্ক উইলিয়ামস।
২৬ বছর বয়সী ইভানোভিচ এর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। কিন্তু এর পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে তিনি উঠতে পেরেছিলেন একবারই-২০১২ সালের ইউএস ওপেনে।
