জয় দিয়ে শুরু ঊষা ও আবাহনীর
প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী দিনে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে ঊষা ৯-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়েছে।
সদ্য সমাপ্ত ক্লাব কাপ হকির চ্যাম্পিয়নদের পক্ষে অধিনায়ক মামুনুর রহমান চয়ন তিনটি এবং রিমন কুমার, কৃষ্ণ কুমার, মাকসুদুল আলম হাবুল ও মঈনুল ইসলাম কৌশিক একটি করে গোল করেন। বাকি গোল দুটি ছিল আত্মঘাতী।ওয়ান্ডারার্সের সান্ত্বনাসূচক গোলদাতা মামুন মিয়া।পরের ম্যাচে ক্লাব কাপ হকিতে রানার্স-আপ হওয়া আবাহনী ৫-১ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।বিজয়ী দলের আশরাফুল ইসলাম দুটি এবং শেখ মোহাম্মদ নান্নু, রোম্মান সরকার ও পুষ্কর খীসা মিমো একটি করে গোল করেন।আজাদের একমাত্র গোলটি সোহানুর রহমানের।
