তৃতীয় রাউন্ডে তারকাদের সহজ জয়
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে, রজার ফেদেরার, মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।
শনিবার মহিলা এককের দ্বিতীয় বাছাই বর্তমান চ্যাম্পিয়ন আজারেঙ্কা ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন অবাছাই অস্ট্রিয়ার ইভোন ময়েসবুর্গারকে।
তৃতীয় বাছাই রুশ তারকা শারাপোভা ৬-১, ৭-৬ গেমে হারিয়েছেন ফ্রান্সের অ্যালিজে কর্নেকে।
ক্যারোলিন ওজনিয়াকির হতাশা
মারে উঠেছেন শেষ ষোলোতে
সহজ জয় দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই নাদাল, চতুর্থ বাছাই মারে এবং ষষ্ঠ বাছাই ফেদেরারও। স্পেনের নাদাল ৬-১, ৬-২, ৬-৩ গেমে ফ্রান্সের গ্যাল মনফিল্সকে, ব্রিটেনের মারে ৭-৬, ৬-৪, ৬-২ গেমে স্পেনের ফেলিসিয়ানো লোপেসকে এবং সুইজারল্যান্ডের ফেদেরার ৬-২, ৬-২, ৬-৩ গেমে রাশিয়ার তেইমুরাস গ্যাবাসভিলিকে হারিয়েছেন।
পুরুষ এককের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন দশম বাছাই ফ্রান্সের জো উইলফ্রিড সোঙ্গা।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্লামে মহিলা এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন পঞ্চম বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা ও অষ্টম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। তবে হেরে গেছেন দশম বাছাই ও সাবেক এক নম্বর ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।
