শনিবার থেকে সাঁতার প্রশিক্ষণ
গ্লাসগো কমনওয়েলথ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রশিক্ষণ।
গ্লাসগো কমনওয়েলথ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রশিক্ষণ।শাহজাহান আলী রনি, মাহফিজুর রহমান সাগর, আরিফুল ইসলাম, মাহফুজা খাতুন শীলা, নাজমা খাতুন ও মরিয়ম খাতুন বনানীস্থ নৌবাহিনীর সুইমিং পুলে এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।সাঁতার ফেডারেশন জানিয়েছে, আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমসে একজন পুরুষ ও একজন মহিলা সাঁতারু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
