কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে রিয়াল
বর্ষসেরা নির্বাচিত হওয়ার পরেই গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দল রিয়াল মাদ্রিদও স্পেনের কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে।
রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ওসাসুনাকে হারিয়ে কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। ছবি: রয়টার্স রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ওসাসুনাকে হারিয়ে কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন। ওসাসুনাকে হারিয়ে কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। ছবি: রয়টার্স রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন। ওসাসুনাকে হারিয়ে কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। ছবি: রয়টার্স
কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো
বুধবার রাতে ‘কিংস কাপ’নামে পরিচিত প্রতিযোগিতাটির শেষ ষোলোর দ্বিতীয় লেগে ওসাসুনাকে ২-০ গোলে হারায় তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে পরের পর্বে উঠলো বর্তমানে লা লিগার তৃতীয় স্থানে থাকা রিয়াল। সান্তিয়াগো বার্নাবেউয়ে প্রথম লেগে ২-০ গোল জিতেছিল রিয়াল।
লা লিগায় এ মৌসুমে নিজেদের মাঠে বার্সেলোনা আর রিয়ালের সঙ্গে ড্র করে চমক দেখিয়েছিল ওসাসুনা। কিন্তু কাপে রিয়ালকে আর রুখতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের ২০ মিনিটে ফ্রি-কিক থেকে রিয়ালকে এগিয়ে নেন সদ্য বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতা ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য তার গোলটা এসেছে ওসাসুনা গোলরক্ষক আন্দ্রেস ফের্নান্দেসের ভুলে, তার হাত ফসকে জালে ঢুকে যায় বল।
রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার মিডফিল্ডার আনহেল ডি মারিয়া।
মঙ্গলবার ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে পরের পর্বে উঠেছে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ।
ক্যাম্প নউতে ৪-০ গোলে প্রথম লেগ জেতা বার্সেলোনা বৃহস্পতিবার রাতে খেলবে গেতাফের মাঠে।
