২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে তারকাদের সহজ জয়

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে তেমন কোনো অঘটন ঘটেনি। ছেলেদের বিভাগে সহজ জয় পেয়েছেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 04:34 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে

প্রথম রাউন্ডে জয় পেয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইজারল্যান্ডের রজার ফেদেরার। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

জোকোভিচ, সেরেনার শুভসূচনা

অঘটনে শুরু অস্ট্রেলিয়ান ওপেন

মঙ্গলবার মেয়েদের বিভাগে সরাসরি সেটে জিতেছেন দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও।

ছেলেদের টেনিসে শীর্ষ বাছাই নাদাল দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বার্নাড টমিচ চোট পেয়ে আর খেলতে না পারায়। প্রথম সেট ৬-৪ গেমে জিতেছিলেন নাদাল।

প্রথম রাউন্ডে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৪, ৬-৪, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে হারিয়েছেন। দু'টি গ্র্যান্ড স্লামজয়ী ব্রিটেনের মারে ৬-১, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন জাপানের জো সোয়েদাকে।

প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ফেদেরার।

প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ফেদেরার।

প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ফেদেরার।

মেয়েদের টেনিসে প্রথম দিনের মতো

অঘটন ঘটেনি

। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে টানা দুইবারের চ্যাম্পিয়ন বেলারুশের আজারেঙ্কা ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন সুইডেনের ইউহানা লারসনকে।

সরাসরি সেটে জিতেছেন রাশিয়ার মারিয়া শারাপোভাও। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ৬-১, ৬-৪ গেমে যুক্তরাষ্ট্রের বেঠানি মাটেক-স্যান্ডসকে হারিয়েছেন।

পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে আরো উঠেছেন পঞ্চম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো ও দশম বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।

এছাড়া মেয়েদের এককের পরবর্তী রাউন্ডে উঠেছেন পঞ্চম বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা, অষ্টম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও সাবেক এক নম্বর ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।