ভোটের সময় বাড়ানোয় প্রভাব পড়েনি: ফিফা
ক্রিস্টিয়ানো রোনালদোকে বাড়তি সুবিধা দিতেই ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের জন্য ভোট দেয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পর্তুগিজ এই তারকাই বর্ষসেরা নির্বাচিত হওয়ার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সময় বাড়ানো তেমন কোনো প্রভাবই ফেলেনি এতে।
পুরস্কার হাতে নিয়ে আবেগ চেপে রাখতে পারেননি পর্তুগিজ তারকা রোনালদো। ছবি: রয়টার্স পুরস্কার হাতে নিয়ে আবেগ চেপে রাখতে পারেননি পর্তুগিজ তারকা রোনালদো। ছবি: রয়টার্স
ব্যালন ডি'অর অনুষ্ঠানে ভক্তদের অটোগ্রাফের আবদার মেটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি'অর অনুষ্ঠানে ভক্তদের অটোগ্রাফের আবদার মেটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ছেলেকে নিয়ে মঞ্চে উঠে ফিফা সভাপতি জেপ ব্লাটারের হাত থেকে পুরস্কার নিলেন রোনালদো। ছেলেকে নিয়ে মঞ্চে উঠে ফিফা সভাপতি জেপ ব্লাটারের হাত থেকে পুরস্কার নিলেন রোনালদো।
ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদোর সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলার জার্মানির নাডিনে আঙারার। ছবি: রয়টার্স ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদোর সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলার জার্মানির নাডিনে আঙারার। ছবি: রয়টার্স
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
আরাধ্য এই পুরস্কার দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরাধ্য এই পুরস্কার দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স
বর্ষসেরা ফুটবলার নির্বাচনে সময় বাড়লো
মেসি, রিবেরিকে ছাড়িয়ে রোনালদোই সেরা
২০৯টি জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও ফ্রান্স ফুটবল মনোনীত আন্তর্জাতিক গণমাধ্যমের ১৭৩ জন সাংবাদিকের ভোটে প্রতি বছরের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। তবে এবার জাতীয় দলগুলোর মধ্যে ভোট দিয়েছেন ১৮৪ জন করে কোচ ও অধিনায়ক।
ফিফা বর্ষসেরা নির্ধারণে জন্য ভোট দেয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত ছিল। কিন্তু ভোট কম পড়েছে উল্লেখ করে ২০ নভেম্বর তা
২৯ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয় ফিফা।
যারা আগে ভোট দিয়েছিলেন তাদের নতুন করে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়।
এ নিয়ে তখন ফুটবলবিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল। কারণ রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সের পর দিন ঐ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
১৯ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে সুইডেনকে তাদেরই মাটিতে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিল-যাত্রা নিশ্চিত করে পর্তুগাল। তার চার দিন আগে লিসবনে ১-০ গোলে জয় পাওয়া প্রথম লেগেও লক্ষ্যভেদ করেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা।
অনেকের ধারণা, রোনালদোকে বাড়তি সুবিধা দিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম উঠে আসায় ঐ বিতর্ক আরো বেড়েছে।
তবে ফিফার মুখপাত্র ওয়াল্টার ডি গ্রেগরিও জানিয়েছেন, ভোট দেওয়ার সময় বাড়ানোয় ফলাফলে কোনো প্রভাব পড়েনি। ১৫ নভেম্বর পর্যন্ত দেয়া ভোট আর ২৯ নভেম্বর পর্যন্ত ভোটের রায় একই ছিল। পার্থক্য শুধু আগের চেয়ে বেশি ভোট পড়েছে।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রোনালদোর হাতে বর্ষসেরার পুরস্কারটি তুলে দেয়া হয়। আরাধ্য পুরস্কারটি নিজের করে নিতে রোনালদো পেয়েছেন মোট ১ হাজার ৩৬৫ পয়েন্ট। কাছাকাছিই ছিলেন মেসি (১ হাজার ২০৫) আর রিবেরি (১ হাজার ১২৭)।
