২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি, রিবেরিকে ছাড়িয়ে রোনালদোই সেরা

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি'অর জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পেছনে ফেলেছেন আগের চার বারের টানা বর্ষসেরা বার্সেলোনার লিওনেল মেসি আর বায়ার্ন মিউনিখের ফ্রাঙ্ক রিবেরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 01:05 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

আরাধ্য এই পুরস্কার দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরাধ্য এই পুরস্কার দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্যালন ডি'অর অনুষ্ঠানে ভক্তদের অটোগ্রাফের আবদান মেটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি'অর অনুষ্ঠানে ভক্তদের অটোগ্রাফের আবদান মেটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্যালন ডি'অর অনুষ্ঠানের আগে এক সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ব্যালন ডি'অর অনুষ্ঠানের আগে এক সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

বায়ার্ন মিউনিখকে গত বছর 'ট্রেবল' জেতানো ইয়ুপ হাইনকেস পেয়েছেন ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার। বায়ার্ন মিউনিখকে গত বছর 'ট্রেবল' জেতানো ইয়ুপ হাইনকেস পেয়েছেন ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার।

ছেলেকে নিয়ে মঞ্চে উঠে ফিফা সভাপতি জেপ ব্লাটারের হাত থেকে পুরস্কার নিলেন রোনালদো। ছেলেকে নিয়ে মঞ্চে উঠে ফিফা সভাপতি জেপ ব্লাটারের হাত থেকে পুরস্কার নিলেন রোনালদো।

পুরস্কার হাতে নিয়ে আবেগ চেপে রাখতে পারেননি পর্তুগিজ তারকা রোনালদো। ছবি: রয়টার্স পুরস্কার হাতে নিয়ে আবেগ চেপে রাখতে পারেননি পর্তুগিজ তারকা রোনালদো। ছবি: রয়টার্স

ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদোর সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলার জার্মানির নাডিনে আঙারার। ছবি: রয়টার্স ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদোর সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলার জার্মানির নাডিনে আঙারার। ছবি: রয়টার্স

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আবেগ চেপে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

বছরের সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার পেয়েছেন সুইডেন ও পিএসজির স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। বছরের সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার পেয়েছেন সুইডেন ও পিএসজির স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

ফুটবলে অসামান্য অবদানের জন্য পেলের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক একটি 'ফিফা ব্যালন ডি’অর' ট্রফি। ফিফা সভাপতি জেপ ব্লাটারের হাত থেকে পুরস্কারটি পেয়ে আবেগে কেঁদে ফেলেন এই ফুটবল কিংবদন্তি। ফুটবলে অসামান্য অবদানের জন্য পেলের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক একটি 'ফিফা ব্যালন ডি’অর' ট্রফি। ফিফা সভাপতি জেপ ব্লাটারের হাত থেকে পুরস্কারটি পেয়ে আবেগে কেঁদে ফেলেন এই ফুটবল কিংবদন্তি।

ব্যালন ডি'অর অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো ও ব্রাজিলের মডেল আদ্রিয়ানা লিমা। ব্যালন ডি'অর অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো ও ব্রাজিলের মডেল আদ্রিয়ানা লিমা।

ব্যালন ডি'অর অনুষ্ঠানে সবার আগে ঘোষণা করা হয় গত বছরের বিশ্ব ফুটবলের সেরা একাদশ। ছবি: রয়টার্স ব্যালন ডি'অর অনুষ্ঠানে সবার আগে ঘোষণা করা হয় গত বছরের বিশ্ব ফুটবলের সেরা একাদশ। ছবি: রয়টার্স

পেলে পেলেন 'ব্যালন ডি'অর'

সেরা গোল ইব্রার

স্বপ্নের একাদশ

সেরা কোচ হাইনকেস

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়। আরাধ্য পুরস্কারটি নিজের করে নিতে রোনালদো পেয়েছেন মোট ১ হাজার ৩৬৫ পয়েন্ট। কাছাকাছিই ছিলেন মেসি (১ হাজার ২০৫) আর রিবেরি (১ হাজার ১২৭)।

২০৯টি জাতীয় দলের মধ্যে ১৮৪ জন কোচ ও ১৮৪ জন অধিনায়ক ভোট দিয়েছেন। সঙ্গে যোগ হয়েছে ফ্রান্স ফুটবলের মনোনীত আন্তর্জাতিক গণমাধ্যমের ১৭৩ জন সাংবাদিকের ভোট।

গত বছর ক্লাব রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে দলীয় কোনো সাফল্য না পেলেও গোল করার দারুন ক্ষমতারই স্বীকৃতি পেলেন ২৮ বছর বয়স্ক রোনালদো।

এর আগে ২০০৮ সালেও ব্যালন ডি' অর এবং ফিফা বর্ষসেরার পুরস্কার আলাদাভাবে জিতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রোনালদো। তখনও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার যুক্ত হয়নি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া এই সম্মানের সঙ্গে।

ছেলেকে নিয়ে মঞ্চে উঠে পুরস্কার নিতে গিয়ে আবেগ চেপে রাখতে পারেননি মেসির পেছনে গত চার বছরে তিন বার রানার-আপ হওয়া রোনালদো।

কোনোমতে বললেন, "আমার সতীর্থ, জাতীয় দল ও আমার পরিবার- সবাইকে ধন্যবাদ। আমি কথা বলতে পারছি না।"

এর আগে ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার দেয়া হয় জার্মানির নাডিনে আঙারারকে।

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেকেও সম্মান জানানো হয়েছে 'ব্যালন ডি'অর' পুরস্কার দিয়ে।

বায়ার্ন মিউনিখকে গত বছর 'ট্রেবল' জেতানো কোচ ইয়ুপ হাইনকেস পেয়েছেন ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার।

বছরের সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার পেয়েছেন সুইডেন ও পিএসজির স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

২০১৩ সালের ফিফা ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দশ বছর পর গত বছর নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে তারা।

ইয়ুপ হাইনকেস হয়েছেন সেরা কোচ।

ইয়ুপ হাইনকেস হয়েছেন সেরা কোচ।

ইয়ুপ হাইনকেস হয়েছেন সেরা কোচ।

বর্ষসেরা রোনালদোর সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলার নাডিনে আঙারার

বর্ষসেরা রোনালদোর সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলার নাডিনে আঙারার

বর্ষসেরা রোনালদোর সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলার নাডিনে আঙারার

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাবেক সভাপতি জ্যাক রগকে দেয়া হয় প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে সবার আগে ঘোষণা করা হয় গত বছর বিশ্ব ফুটবলের সেরা একাদশ।

নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার রুড খুলিত আর ব্রাজিলে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান করে আলোচনায় আসা মডেল ফেরনান্দা লিমার উপস্থাপনায় পুরস্কার তুলে দিতে মঞ্চে এসেছিলেন সাবেক অনেক ফুটবল তারকা।

গোলের স্বীকৃতি

২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও গোল করার দারুণ ক্ষমতারই স্বীকৃতি পেলেন ২৮ বছর বয়স্ক রোনালদো।

আরাধ্য পুরস্কারটি দেখাচ্ছেন রোনালদো।

আরাধ্য পুরস্কারটি দেখাচ্ছেন রোনালদো।

আরাধ্য পুরস্কারটি দেখাচ্ছেন রোনালদো।

ছেলেকে নিয়ে মঞ্চে উঠেন রোনালদো।

ছেলেকে নিয়ে মঞ্চে উঠেন রোনালদো।

ছেলেকে নিয়ে মঞ্চে উঠেন রোনালদো।

বিবিসি স্পোর্টসের হিসেব অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে গত বছর ৫৬ ম্যাচে ৬৬ গোল করেছেন রোনালদো, সঙ্গে ১৫টি গোলে সতীর্থদের সহায়তা করেছেন। দেশকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে সুইডেনের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফে করেছিলেন অসাধারণ এক হ্যাটট্রিক।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি'অর জেতা আর্জেন্টিনার মেসি বর্ষসেরার পুরস্কারটিকে অনেকটা নিজেরই করে ফেলেছিলেন।

তবে গেল বছরটা তার খুব একটা ভালো যায়নি। বারবার চোটের কারণে তিনি খেলতে পেরেছেন মাত্র ৪৫ ম্যাচ। তাতে তার গোল সংখ্যা ৪২টি, গোলে সাহায্য করেছেন রোনালদোর সমান ১৫ বার। তবে দলকে জিতিয়েছিলেন লা লিগার শিরোপা।

ভক্তদের অটোগ্রাফের আবদান মেটাচ্ছেন রোনালদো।

ভক্তদের অটোগ্রাফের আবদান মেটাচ্ছেন রোনালদো।

ভক্তদের অটোগ্রাফের আবদান মেটাচ্ছেন রোনালদো।

অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে দুই তারকা।

অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে দুই তারকা।

অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে দুই তারকা।

ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো আর মেসির চেয়ে পিছিয়ে থাকলেও দলীয় অর্জনে কিন্তু এগিয়ে ছিলেন জার্মানির ফ্রাঙ্ক রিবেরি।

জার্মানির প্রথম দল হিসেবে গত মৌসুমে বায়ার্নের ‘ট্রেবল’ জয়ে দারুণ অবদান রাখেন এই ফরাসি তারকা। গত বছর রিবেরি ৫২ ম্যাচে করেছেন ২২ গোল, করিয়েছেন ১৮টি। সাংবাদিকদের ভোটে ইউরোপের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি।

বান্ধবী আনতোনেল্লা রোক্কুস্সোকে নিয়ে এসেছিলেন মেসি।

বান্ধবী আনতোনেল্লা রোক্কুস্সোকে নিয়ে এসেছিলেন মেসি।

বান্ধবী আনতোনেল্লা রোক্কুস্সোকে নিয়ে এসেছিলেন মেসি।

রোনালদোর সঙ্গে ছিলেন বান্ধবী রুশ মডেল ইরিনা শায়াক।

রোনালদোর সঙ্গে ছিলেন বান্ধবী রুশ মডেল ইরিনা শায়াক।

রোনালদোর সঙ্গে ছিলেন বান্ধবী রুশ মডেল ইরিনা শায়াক।

ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে।

২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হন জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা প্রায় ১৭০ জন ক্রীড়া সাংবাদিকের ভোটে।