২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী ও ঊষা

ক্লাব কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুই দল আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 07:02 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপার লাড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

সোমবার সেমি-ফাইনালে আবাহনী ৭-০ গোলে অ্যাজাক্স এসসিকে এবং ঊষা ৫-১ গোলে সোনালী ব্যাংককে হারায়।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম সেমি-ফাইনালে আবাহনীর জয়ে একটি করে গোল করেন খোরশেদুর রহমান, দ্বীন ইসলাম, হাসান জোবায়ের নিলয়, শেখ মোহাম্মদ নান্নু, রোম্মান সরকার, পুস্কর খিশা মিমো ও রায়হান উদ্দিন।

একই মাঠে দিনের দ্বিতীয় সেমি-ফাইনালে ঊষার জয়ে জাহিদ বিন তালিব শুভ দুটি গোল করেন। রিমন কুমার ঘোষ, মামুনুর রহমান চয়ন ও বেলাল হোসেন একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের পক্ষে একমাত্র গোলটি করেন মানিক।